আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল

০১ মার্চ ২০২২, ০৫:২৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১২ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ৪ এপ্রলি থেকে। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আইনি নোটিশ— যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-১০ থাকতে হবে। ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসত্য হলে তার আবেদন বাতিল করা হবে। বিদেশী এবং ও/এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। 

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে কাল
  • ২৬ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বলছে এন…
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: সুইডেনে স্কলারশিপ পাওয়ার উপায়
  • ২৬ আগস্ট ২০২৬
শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬