রাতে শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিলিজ স্লিপের আবেদন

০৪ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ PM
রাতে শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিলিজ স্লিপের আবেদন

রাতে শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিলিজ স্লিপের আবেদন © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শনিবার (০৪ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর বিকাল ৪টা থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬