খুবির চারুকলার অংকন পরীক্ষা কাল

০২ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে চারুকলা স্কুল এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির অংকন পরীক্ষা আগামী শনিবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থাপত্য ডিসিপ্লিনের পরীক্ষা সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ও চারুকলা স্কুলের সকল ডিসিপ্লিনের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য খাতা ছাড়া অংকন পরীক্ষার আনুষাঙ্গিক দ্রব্যাদি (যেমন: পেন্সিল, বোর্ড ইত্যাদি) এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার ২ কপি Admit Card সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬