কৃষি গুচ্ছে উপস্থিতি ৬৮.৬৫ শতাংশ, ফল ২ ডিসেম্বর

২৭ নভেম্বর ২০২১, ০৬:৩৯ PM
দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে © ফাইল ফটো

সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৮.৬৫ শতাংশ। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে মোট ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি কেন্দ্রে (কৃষি অনুষদ ভবন, শেখ কামাল ভবন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র) মোট ৬ হাজার ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩৬৯ জন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষার মাধ্যমে ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬