কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

২৭ নভেম্বর ২০২১, ০৮:১৪ AM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ © ফাইল ফটো

সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বেলা সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এক ঘণ্টাব্যাপী সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এরইমধ্যে কেন্দ্রগুলোতে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, পরীক্ষা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

মানবণ্টন
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

মেধা স্কোর
মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের পরীক্ষার জন্য ২০ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হবে।

দ্বিতীয়বারের মতো কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬