জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা বুয়েটের ছাত্র!

১৪ নভেম্বর ২০২১, ০৮:৫১ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটেন ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিপন তহিদুল হাসান (২৮) নামে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হওয়া শিপন নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল।

আজ রবিবার (১৪ নভেম্বর) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৫ম শিফট চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, নাজমুল হক নামে এক ভর্তিচ্ছুকের হয়ে প্রক্সি দিতে আসেন শিপন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন তিনি। পরবর্তীতে প্রক্সি দেওয়ার তথ্য স্বীকার করেন শিপন।

আটক শিপন বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম। পরীক্ষার্থীর সঙ্গে পরিচয় হয় উদ্ভাস কোচিং থেকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বি’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালতও আছেন। তার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও…
  • ০৭ নভেম্বর ২০২৬
৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিজারের পর যমজ সন্তানের একজন উধাও, ওয়ার্ডবয় গ্রেপ্তার
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ বিএনপির দুই…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950