যথা সময়ে বুয়েটের ভর্তি পরীক্ষা: ভিসি

০৫ নভেম্বর ২০২১, ১১:০৭ AM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও ভর্তি পরীক্ষার্থী

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও ভর্তি পরীক্ষার্থী © টিডিসি ফটো

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও যথা সময়েই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বুয়েট ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেন, পরিবহন বন্ধ থাকলেও ট্রেন চলছে। বিমানও চলাচল করছে। ফলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার কোনো কারণ দেখছি না। স্বাস্থ্যবিধি মেনে যথা সময়েই বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুয়েট উপাচার্য আরও বলেন, আমাদের পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। এছাড়া যারা ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা অনেক অগেই ঢাকায় চলে এসেছেন। সবকিছু বিবেচনায় পরীক্ষা পেছানো হচ্ছে না। বাস ধর্মঘটের মধ্যে ১৯টি চাকরির পরীক্ষা ও সাত কলেজের পরীক্ষা হচ্ছে। ফলে আমাদের পরীক্ষাও যথা সময়ে হবে।

এর আগে গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার চারদিন পর ২৬ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ হাজার ৫ জন আবেদন করেছিলেন।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence