ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোড শেষ আজ

০৩ নভেম্বর ২০২১, ০৫:৫৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদনের ইউনিট এবং মোবাইল নম্বর দিয়ে আসন বিন্যাস দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্যসচিব আবু হাসান বলেন, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের মোবাইল নম্বর ও ইউনিট ব্যবহার করে তাদের আসন বিন্যাস দেখতে পারছেন। ভর্তি পরীক্ষা চলাকালেও ভর্তিচ্ছুরা এটা দেখতে পারবেন।

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তীচ্ছু। এখানে ক্লিক করে বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস সম্পর্কে জানা যাবে।

জাবি ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন সংখ্যা

এদিকে, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আবু হাসান বলেন, আজ বুধবার রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাডনলোড করা যাবে। যেসব ভর্তিচ্ছু এখনো প্রবেশপত্র ডাউনলোড করেনি, তাদেরকে রাতের মধ্যে ডাউনলোড করতে হবে।

পড়ুন: জাবি ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টন যেভাবে

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আগামী ৭-১৮ নভেম্বরের মধ্যে জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিনের পরীক্ষা ৫ শিফটে ভাগ করে অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট ৯টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৬৮,২০২ জন, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ২৬৮ জন।

‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৬ হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে পিএসসির বিশেষ উদ্যোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬