গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ পরীক্ষার তৃতীয় দিনে বশেমুরবিপ্রবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

০১ নভেম্বর ২০২১, ০৬:৪২ PM
বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

গুচ্ছ ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯৫ শতাংশ ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই দিন বশেমুরবিপ্রবিতে মোট ৫৯০ জন শিক্ষার্থীর আসন পড়েছিলো, যাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৬৬ জন এবং অনুপস্থিত ছিলেন ২৪ জন। আর শতকরা হিসেবে উপস্থিতির হার ৯৫.৯৩ শতাংশ।

এদিকে, বশেমুরবিপ্রবিতে তৃতীয় দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় পরীক্ষা শুরুর পর থেকে উপাচার্য ড. একিউএম মাহবুব বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় উপাচার্যের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬