গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

হাবিপ্রবি কেন্দ্রে অংশ নেবে ১২৮৮ ভর্তিচ্ছু

৩১ অক্টোবর ২০২১, ১০:৫৯ PM
গুচ্ছের ভর্তি পরীক্ষা

গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আগামীকাল সোমবার (১ নভেম্বর) ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি( জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে দেশের প্রায় ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। এদিন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্র থেকে অংশ নেবেন ১ হাজার ২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

এরইমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রকার পূর্বপ্রস্তুতি শেষ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনা মহামারির কারণে পরীক্ষার্থীদের মানতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি।

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ ফজলুল হক বলেন, জিএসটির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্র থেকে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তবে ‘সি’ ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি থেকে মাত্র ১ হাজার ২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০টি কক্ষ ব্যবহার হবে।

অন্যদিকে, ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য স্টোলের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে ভর্তি পরীক্ষা কমিটি জানায়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কক্ষগুলোতে আগে থেকেই হ্যান্ড-স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে ।

উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হাবিপ্রবি কেন্দ্রের ড. এম. এ ওয়াজেদ ভবনের ২০টি কক্ষে অনুষ্ঠিত হবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬