‘ডি’ ইউনিট

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনায় ইবি ভর্তিচ্ছুরা

৩১ অক্টোবর ২০২১, ০৬:২৫ PM
ইসলামী বিশ্বদ্যালয়

ইসলামী বিশ্বদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছের ব্যাতিরেখে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর (মঙ্গলবার)। ইতিমধ্যে এই ইউনিটের প্রবেশপত্র উত্তোলন শুরু হয়েছে। যা তোলা যাবে পরীক্ষার দিন সকাল পর্যন্ত। তবে এ প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনায় পড়েছে ভর্তিচ্ছুরা।

এবার ‘ডি’ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ১ হাজার ৩১৩ জন। গত ২৮ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে এই ইউনিটের প্রবেশপত্র উত্তোলন শুরু হয়েছে। অন্যবারের থেকে এবারে দ্বিগুণ মূল্যে আবেদন ফি জমা দিলেও কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ তাদের।

ভর্তিচ্ছুদের অভিযোগ, প্রবেশপত্র উত্তোলনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাসওয়ার্ড রিকোভারির কোন অপশন নেই। অথচ প্রথমসারির অন্য বিশ্ববিদ্যালয়ে এ অপশন আছে। কোন শিক্ষার্থীর পাসওয়ার্ড হারিয়ে গেলে এক্ষেত্রে তারা বিড়ম্বনার স্বীকার হচ্ছেন।

এদিকে, একই আবেদনে প্রবেশপত্র উত্তোলনের সময় পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে ওয়েবসাইট। পরে অভিযোগ বক্সে অভিযোগ দেওয়ার পরে নতুন পাসওয়ার্ডও ভুল দেখাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তিচ্ছু অভিযোগ করেন, আমার প্রবেশপত্র উত্তোলনের সময় নিজ ফোন নাম্বারে আসা এসএমএসের পাসওয়ার্ড ভুল দেখায়। পরে অভিযোগ বক্সে অভিযোগ করার পরেও ভুল দেখায়। এভাবে দুই-তিনবার পাসওয়ার্ড আসার পরে তৃতীয়বারের পাসওয়ার্ড সঠিক আসে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, আমরাও মানুষ; ভুল হতেই পারে। ১০০ জনে হয়তো ২-৫টা ভুল হয়ে যাচ্ছে। অনেকসময় মেসেজ সেন্ট হয়না হয়তো অথবা অন্যের কপিকৃত পাসওয়ার্ড পেস্ট হয়ে যাচ্ছে। তবে আমরা যতদ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি।

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬