চবি’র গ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩২ জন শিক্ষার্থী 

২৮ অক্টোবর ২০২১, ০৯:১৮ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ অক্টোবর সকালে। বাণিজ্য অনুষদভুক্ত (সি ইউনিট) ৪৪১টি আসনের বিপরীতে লড়বেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে ভর্তির জন্য লড়বেন ৩২ জন ভর্তি পরীক্ষার্থী।

এই ইউনিটের পরীক্ষা শুধু এক শিফটে অনুষ্ঠিত হবে যেখানে ৯: ৪৫ মিনিটে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে ১০: ১৫ মিনিটে এবং প্রশ্নপত্র দেওয়া হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই বিভাগের পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬
‘১৯ দিন কেন, ছয় মাস না খেলেও কুমিরটির কিছু হবে না’
  • ২৩ জুন ২০২৬
ওয়ান ব্যাংক থেকে যেকোন সময় টাকা পাঠানো যাবে নগদে
  • ২৩ জুন ২০২৬