এক ক্লিকেই দেখুন নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল

০৪ অক্টোবর ২০২১, ১২:২৮ PM
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল © প্রতীকী ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে (http://bnmc.teletalk.com.bd/) গিয়ে ফল দেখতে পারবে।

বিএসসি ইন নার্সিং কোর্সে নির্বাচিত প্রার্থীদের তালিকা

বিএসসি ইন নার্সিং কোর্সে সরকারি প্রতিষ্ঠানে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা

বিএসসি ইন নার্সিং কোর্সে সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তালিকা

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তালিকা

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা

গত শুক্রবার নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ ঘন্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭০ হাজার ১৩৩ জন উপস্থিত ছিলেন। আর পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ২৮২ জন। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮০ হাজার ৪১৫ জন আবেদন করেছিলেন। এর মধ্যে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির আবেদন করেছিলেন ২৪ হাজার ৬৭৬ জন। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৫৫ হাজার ৭৩৯ জন।

প্রসঙ্গত, সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে সব মিলিয়ে মোট আসন রয়েছে ৩০ হাজার।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬