আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার

২৫ জুন ২০২৬, ০৩:৪১ AM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। তবে বহুল আলোচিত এই লড়াইয়ে শুরুর একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ উইঙ্গার রায়ান।

যদিও শুরু থেকে খেলছেন না নেইমার, তবুও সমর্থকদের হতাশ হওয়ার কারণ নেই। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানো হবে। ফলে চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকছেন ব্রাজিল সমর্থকরা।

ব্রাজিল একাদশ

আলিসন বেকার (গোলকিপার), ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকেতা, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনিয়া, রায়ান

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬