নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি

২৪ জুন ২০২৬, ০৯:২৭ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ না হলেও নকআউট রাউন্ডের সম্ভাব্য সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। সেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ গ্রুপ ‘সি’-তে তাদের চূড়ান্ত অবস্থানই অনেকটাই নির্ধারণ করবে শিরোপার পথে সামনে কতটা কঠিন বা সহজ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠবে। ড্র করলে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাবে, আর পরাজিত হলে তৃতীয় স্থানে নেমে যাওয়ার শঙ্কা থাকবে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে যত আলোচনা, তার বড় অংশই দখল করে আছেন নেইমার জুনিয়র। দীর্ঘদিনের চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন তারকা এই ফরোয়ার্ড। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী, এই কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সমর্থকদের জন্য সুখবর হলো, তার শারীরিক অবস্থার উন্নতি ইতিবাচক হওয়ায় ম্যাচের কোনো এক সময়ে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।

অন্যদিকে একাদশেও আসতে পারে ছোট একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না উইঙ্গার রাফিনহা, তার জায়গায় বোর্নমাউথের তরুণ উইঙ্গার রায়ান দলে আসতে পারেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক)—দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস—ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস—রায়ান, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র—ম্যাথিউস কুনহা।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬