রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

০৪ অক্টোবর ২০২১, ০৯:১২ AM
ভর্তি পরীক্ষা শুরু

ভর্তি পরীক্ষা শুরু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় তিন শিফটে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৪৫ হাজার শিক্ষার্থী। এদিকে, ভোর থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাসের প্যারিস রোডসহ প্রধান সড়কগুলো।

এদিন প্রথম ধাপ শুরু হওয়া ১ ঘন্টার পরীক্ষা শেষ হবে সকাল সাড়ে ১০টায়। যেখানে বিজ্ঞানের গ্রুপ-১ এর ১০০০১ থেকে ২৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিবেন নন-বিজ্ঞান গ্রুপ-১ এর ৭০০০১ থেকে ৭১৬১৬ রোলধারী শিক্ষার্থীরাও।

এছাড়া ‘সি’ ইউনিটের দ্বিতীয় ধাপের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা। তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন।

এ বছর চার হাজার ১৭৩টি আসনের বিপরীতে এক লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, জালিয়াতি ঠেকাতে কয়েক বছর ধরে আমাদের যে প্রস্তুতি ছিল, এ বছরও সেই প্রস্তুতি রয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সব কিছুই এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬