ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আড়াই ফুট উচ্চতার মুন্না

০৩ অক্টোবর ২০২১, ০৮:৩৪ AM
আমান উল্লাহ মুন্না

আমান উল্লাহ মুন্না © ফাইল ফটো

প্রতেক্য মানুষের স্বপ্ন থাকে জীবনের লক্ষে পৌঁছানোর। সেখানে তার আকার উচ্চতা নির্ভর করেনা। বরং তার চেষ্টা তাকে তার জায়গায় পৌঁছে দেয়। এমনি এক আদম্য স্বপ্ন নিয়ে এবার ঢাবির ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আড়াই ফুট উচ্চতার এক শিক্ষার্থী। নাম তার আমান উল্লাহ মুন্না।

তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন। তার উচ্চতা মাত্র আড়াই ফুট হলেও স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে ভালো মানুষ হবেন।

ঢাবির ভর্তি যুদ্ধে অংশ নেয়া মুন্নার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জে। মধ্যবিত্ত কৃষক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। তিন ভাই-বোনের মধ্যে মুন্না দ্বিতীয়।

মুন্না জানিয়েছেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে স্থানীয় স্কুল ও কলেজে লেখাপড়া করে এত দূর এসেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলে উচ্চশিক্ষা অর্জন করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন এবং পরিবার ও দেশের জন্য কাজ করে যাব।

তিনি আরও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

এই ব্যাপারে বেরোবি ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান বলেন, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সবচেয়ে খাটো এক পরিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সে হাঁটা-হাটি, চলা-ফেরা সবই করতে পারে।

যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬
মালির সামরিক স্থাপনায় হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা…
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০-৮০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস
  • ২৭ এপ্রিল ২০২৬
রুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার…
  • ২৭ এপ্রিল ২০২৬