‘খ’ ইউনিটের পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ৮৭.৭৯ শতাংশ

০২ অক্টোবর ২০২১, ০৪:২৮ PM
‘খ’ ইউনিটের পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ৮৭.৭৯ শতাংশ

‘খ’ ইউনিটের পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ৮৭.৭৯ শতাংশ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (০২ অক্টোবর) সকাল ১১টায় বাকৃবির বিভিন্ন কেন্দ্রে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৪শ’ ৫৩ জন শিক্ষার্থী। সিট সংখ্যা অনুযায়ী উপস্থিতির হার ৮৭ দশমিক ৭৯ শতাংশ।

এসময় ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং ঢাবির প্রতিনিধি দল।

পরীক্ষার হলগুলো ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশন ও মাস্ক পরিধান নিশ্চিত করে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এছাড়াও অসুস্থ পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ কেয়ারের বেডে রেখে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা রাখা হয়।

পরীক্ষা শেষে ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী জাকির হোসেন জানান, প্রথমবারের মত ভর্তি পরীক্ষা দিতে আসায় খানিকটা ভয় করছিল। কিন্তু পরীক্ষার পরিদর্শকরা অনেকটাই আন্তরিক থাকার কারণে খুব একটা সমস্যা হয় নি। পরীক্ষার হলের পরিবেশ শান্ত ও স্বাভাবিক থাকায় বেশ ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

শেরপুর থেকে আসা আরেক পরীক্ষার্থী ফারহান ফুয়াদ তুহিন জানান, বিভাগীয় পর্যায়ে কেন্দ্রগুলো হওয়ার কারণে যাতায়াত কষ্ট অনেক কমে গেছে। এর কারণে পরীক্ষার ১ ঘন্টা আগেই খুব সুন্দরভাবে হলে উপস্থিত হতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের বড় ভাই ও আপুদের আন্তরিকতা বলার মত। পরীক্ষার প্রশ্নপত্র খুবই মানসম্পন্ন হয়েছে। খুব শান্ত ও নির্মল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

পরীক্ষার হল পরিদর্শন শেষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। সকল কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাবির আরো ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি আজকের মতো বাকি দিনগুলোতেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবো।

ধারাবাহিকভাবে বাকৃবির কেন্দ্রগুলোতে অক্টোবরের ০৯, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে ঢাবির গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence