ঢাবি ভর্তি পরীক্ষা: শাবিপ্রতিতে উপস্থিতির হার ৮৪ শতাংশ

০২ অক্টোবর ২০২১, ০৩:০৩ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪.০৪ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘খ’ ইউনিটের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও শাবিপ্রবি’র পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান।

তিনি বলেন, ‘খ’ ইউনিটে সিলেট বিভাগের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৯২১ জন। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট উপস্থিতি ছিল ৭৭৪ জন এবং অনুপস্থিত ছিল ১৪৭ জন। উপস্থিতির হার ৮৪.০৪ শতাংশ।

অধ্যাপক দিলারা রহমান আরও বলেন, আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬