ঢাবি ভর্তি পরীক্ষা: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

০২ অক্টোবর ২০২১, ০২:৪৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ © টিডিসি ফটো

তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। এতে করে স্বপ্নভঙ্গ হয়েছে ওই শিক্ষার্থীর।

ওই শিক্ষার্থীর নাম তিথি রয়। শনিবার ‘খ’ ইউনিট ( মানবিক অনুষদের) ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে তিথি কেন্দ্রের গেটে এসে পৌঁছান ১১টা ২৫ মিনিটে। ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে আসায় তাকে পরীক্ষার হলে ঢুকতে দেয়নি সেখানে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় বিএনসিসির সদস্যরা।

পরীক্ষায় অংশ নিতে না পেরে কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পরেন তিথি। আশপাশের কয়েকজন তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি তাতে। শেষমেশ ক্ষোভে পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে স্থান ত্যাগ করেন তিথি ও তার স্বজনরা।

তিথির মা গীতা রয় বলেন, ঢাবির ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপের পর থেকে দিন-রাত পড়াশোনায় ব্যস্ত থেকেছে তিথি। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শনিবার খুব সকালে গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু বরিশাল নগরীর চৌমাথা ও সাগরদি এলাকায় যানজটে আটকে পরায় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ভর্তি পরীক্ষার বিধি অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তিথি রয় নামের মেয়েটি পরীক্ষা শুরুর অনেক পরে উপস্থিত হয়। বিষয়টি ঢাবির প্রতিনিধি দলকে জানালে তারা মেয়েটিকে কেন্দ্রে প্রবেশে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬