কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী

০২ অক্টোবর ২০২১, ০২:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। বিজ্ঞ আদালতের নির্দেশে ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর নাম প্রকাশ করেনি। আজ শনিবার (২ অক্টোবর) পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্রে এ তথ্য জানা গেছে।  

পরীক্ষার্থীর আবেদন অনুযায়ী বিজ্ঞ আদালত নির্দেশ দেয়ায় বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার্থীর ইচ্ছা বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং একজন কর্মকর্তার উপস্থিতিতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান,'আমাদের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায় ছিল, তার ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা যায় কি না। তখন আমরা কারাগারেই সেই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।’

প্রক্টর আরও জানান, কারা কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষা নেয়া হয়েছে। কলা অনুষদের ডিনের সাথে কথা বলে আমাদের দু'জন শিক্ষক এবং একজন কর্মকর্তা সেখানে যান এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আমরা দু'জন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’

 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬