রাবি ভর্তি পরীক্ষার্থীদের সুবিধায় কাল ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

০২ অক্টোবর ২০২১, ০৯:৪৫ AM
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের চলাচলের সুবিধার জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী সিল্কসিটি ও তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। 

জানা গেছে, রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ রোববার। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা ভেবে এদিন যথা নিয়মে চলাচল করবে ট্রেনটি। এছাড়া রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার। একই কারণে আগামী ৬ অক্টোবরও চলাচল করবে ট্রেনটি।

এর আগেই পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য নিশ্চিত করে জানান, বন্ধের দিন ট্রেন চালানোর পাশাপাশি ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে। এছাড়া ২ অক্টোবর থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমাবে। সেই-সঙ্গে পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। 

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬