‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কবে হবে, যা জানালেন সমন্বয়কারী

০১ অক্টোবর ২০২১, ০৯:৫৫ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

আজ শুক্রবার (১ অক্টোবর) শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম বিভাগীয় অঞ্চলগুলোতে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। প্রথম দিনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এদিকে, এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা।

তিনি বলেন, ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে শেষ করেছি। সবার সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। আমরা দ্রুত সময়ে ফল প্রকাশের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, গতবার ফল প্রকাশ করতে এক মাস সময় লেগেছিল। এবার তারও আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। লিখিত অংশ থাকায় সময়টা বেশি লাগবে। কারণ শিক্ষকদের তো খাতা দেখতে হয়। আর ঢাকার বাইরের কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র আসবে। সে কারণে সমন্বয় করতে সময় লাগবে।

প্রসঙ্গত, এ বছর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় এবার পরীক্ষাকে কেন্দ্র করে ভিড় ছিল অন্যবারের চেয়ে কম। ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে মোট ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬