শাবিপ্রবিতে চলছে ঢাবির ভর্তি পরীক্ষা

০১ অক্টোবর ২০২১, ১২:১৭ PM
কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ © টিডিসি ফটো

দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। এতে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দুপুর সাড়ে ১২টায় শেষ হবে এ ভর্তিযুদ্ধ। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সিলেট অঞ্চলের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। পরীক্ষায় কোনো ধরণের ক্যালকুলেটর বা ইলেক্ট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরণের জালিয়াতি ঠেকাতে প্রশাসন সর্তক অবস্থানে আছে।

প্রক্টর ড. আলমগীর কবির বলেন, যেকোন ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা কমিটি পরীক্ষা শুরুর আগ থেকেই সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার আগে জালিয়াতি চক্রগুলো সক্রিয় হয়ে উঠে। পরীক্ষায় যাতে কোনো ধরণের জালিয়াতির ঘটনা না ঘটতে পারে সেজন্য আমাদের গোয়েন্দা বিভাগ সর্তক অবস্থানে আছে।

এদিকে ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নগরীর বিভিন্ন রোড়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি বাস চলাচল করবে। বাসগুলো সকাল ৮টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাস, সুবিদবাজার, আম্বরখানা, লাক্কাতুরা, মেজরটিলা, শিবগঞ্জ, শাহপরাণ, টিলাগড়, বালুচর, ঈদগাহ, নাইওরপুল, জেল রোড়, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, কদমতলী, কুমারপাড়া, রিকাবীবাজার এসব রোড়ে চলাচল করবে। একইভাবে শনিবার (২ অক্টোবর) খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বাসগুলো চলাচল করবে।

এদিকে আগামীকাল শনিবার খ-ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) গ-ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ঘ-ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) চ-ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে ‘প্রেট্রল বোমা’…
  • ১১ এপ্রিল ২০২৬
close