গুচ্ছ ভর্তি পরীক্ষা: চূড়ান্ত আবেদন ১-৭ সেপ্টেম্বর

২৫ আগস্ট ২০২১, ১০:২৭ AM

© ফাইল ছবি

গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এদিকে, প্রাথমিক আবেদনের ফলাফল আজ বুধবার (২৫ আগস্ট) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা দুপুর ১২টায় সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ ফলাফল জানা যাবে।

সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে দুপুর ১২টায় প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। তাছাড়া চূড়ান্ত আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গেছে, প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। এর অন্তত দুদিন আগেই নির্বাচিত শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে। যাদের মুঠোফোন নম্বরে সমস্যা হয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মুঠোফোন নম্বর পরিবর্তন করা যাবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান বিভাগ ছাড়া বাণিজ্য ও মানবিক বিভাগের প্রাথমিক আবেদনকারী সকল শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে। আগামী অক্টোবরে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে এবং ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছ। 

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬