গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

২৪ আগস্ট ২০২১, ১২:৪৭ PM
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য  সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলো

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলো © লোগো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের ফল আগামীকাল বুধবার (২৫ আগস্ট) ১২টায় প্রকাশিত হবে। গতকাল সোমবার বৈঠকের পর সমন্বিত পরীক্ষার ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়। 

এর আগে ২২ আগস্ট প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশের কথা থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটি পেছানো হয়। 

যদিও শনিবার গুচ্ছ কমিটির এক বৈঠক শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর জানিয়েছিলেন ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক সিলেকশনের ফল ২২ আগস্ট প্রকাশ করা হবে।’

পরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ওই দিন ফল প্রকাশ সম্ভব হয়নি। তবে ফল প্রস্তুত করে রাখা হয়েছে। ২৫ আগস্ট ১২টায় ফল প্রকাশিত হবে। চূড়ান্ত আবেদনের যোগ্য শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সেটি তাদের জানিয়ে দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক মুনাজ আহমেদ নূর জানান, প্রাথমিক আবেদনে যারা উত্তীর্ণ হবেন তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ফি এবার এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রাথমিক বাছাইয়ে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬