আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শুরু

১৪ আগস্ট ২০২১, ০৩:৩৯ PM
আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শুরু

আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শুরু © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকাল ৪টা থেকে পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে কয়েকদফা পেছানোর পর গত ৩ আগস্ট ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। ওইদিন মেজর মুহাম্মদ আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪ আগস্ট বিকেল ৪টায় ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানানো হয়।

এর আগে গত ৯ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ বিবেচনায় সেটি ৭ আগস্ট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দ্বিতীয় বারের মতো আবারও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষা পদ্ধতি

১) লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

২) লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

৩) লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।

৪) শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রার্থী মূল্যায়ন পদ্ধতি

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে-

১) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ১৫ গুণ অর্থাৎ ৭৫ নম্বর (সর্বোচ্চ)।
২) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ২৫ গুণ অর্থাৎ ১২৫ নম্বর (সর্বোচ্চ)।
৩) MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর। মোট ৩০০ নম্বর পরীক্ষার্থী যদি পূর্বে মেডিকেল/ডেন্টাল পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তার ৫ মার্ক এবং পরীক্ষার্থী যদি মেডিকেল/ডেন্টালের ছাত্র বা ছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে তার ৭.৫ মার্ক কাটা যাবে।

বাংলাদেশের ছয় জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমতি দিল ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
  • ০১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া সফর নিয়ে ছড়ানো খবরটি বিভ্রান্তিকর, যা বললেন আজহ…
  • ০১ এপ্রিল ২০২৬
পদ্মা ব্যারাজ নির্মাণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence