গুচ্ছ ভর্তি

গুচ্ছ ভর্তি: মানবিক-বাণিজ্য শাখায় আবেদনকারী সবাই পরীক্ষা দিতে পারবে

২৫ জুন ২০২১, ০৭:৩৩ PM

© প্রতীকী ছবি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করেছেন ৩ লাখ ৬১ হাজার প্রার্থী। এদিকে, আজ শুক্রবার (২৫ জুন) মধ্যরাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে প্রাথমিক আবেদন।

আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৬১ হাজার প্রার্থী প্রাথমিক আবেদন করেছেন। হয়তো সবমিলিয়ে এ পরিসংখ্যান একটু বেশি হবে। যেহেতু রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময় রয়েছে।

তিনি আরও বলেন, ইউনিট প্রতি আমরা দেড় লাখ শিক্ষার্থী নিয়ে এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই হিসেবে বিজ্ঞান শাখা বাদে মানবিক-বাণিজ্য শাখার আবেদনকারীরা সবাই পরীক্ষা দিতে পারবে। 

প্রাথমিক আবেদনের সময়সীমা এরপর আর বাড়ানোর সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, সময় বাড়ানোর আর সুযোগ নেই। যথাসময়ে প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ।

এর আগে গত ১ এপ্রিল দুপুর ১২টায় অনলাইনে (www.gstadmission.ac.bd) প্রাথমিক আবেদন অবেদন শুরু হয়। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য— এই তিন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা তিন ইউনিটে আবেদনের সুযোগ রয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬
‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬