গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে জবি ভিসিকে স্মারকলিপি

২৪ জুন ২০২১, ০৫:১৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে জবি ভিসিকে স্মারকলিপি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে জবি ভিসিকে স্মারকলিপি © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ২০১৬ সালের পাস করা এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ স্মারকলিপি দেয়া হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেছেন পিএস সৈয়দ ফারুক হোসাইন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আমরা এসএসসি ২০১৬ ও এইচএসসি ২০১৯/২০ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। গুচ্ছ পদ্ধতির আগের বছরগুলোতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ অন্তর্ভুক্ত আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ ছিল।

কিন্তু আগের বছরগুলোতে এসব শিক্ষার্থীদের ভর্তি আবেদনের সুযেগা থাকলেও গুচ্ছ পদ্ধতির ভর্তি আবেদনে আমাদের এসএসসি ২০১৬ রাখা হয়নি। এতে আমরা শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিবার চিন্তিত ও মানসিকভাবে ভেঙে পড়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করেছেন।

পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল

এর আগে, গত ২১ জুন (সোমবার) দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের পাস করা এসএসসি শিক্ষার্থীদের বাদ দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গুচ্ছ পদ্ধতির ভর্তি সুযোগ প্রত্যাশী শিক্ষার্থী শফিকুল ইসলাম শফি বলেন, এসএসসি ২০১৬ ও এইচএসসি ১৯/২০ সালের শিক্ষার্থীদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করেছি। আমরা আগের বছরগুলোতে অসুস্থতাসহ নানা জটিলতায় নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারিনি। এইজন্য আমরা পিছিয়ে পড়েছি। এ বিষয়টি নিয়ে আমরা যে রিট করেছি, সে বিষয়টি আজকে স্মারকলিপির মাধ্যমে জবি উপাচার্য স্যারকে জানিয়েছি।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬