জাবি ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ

১৯ জুন ২০২১, ১১:৫৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ রবিবার (২০ জুন)। দুপুর ১২টায় অনলাইনের (https://juniv-admission.org) মাধ্যমে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে, শুক্রবার (১৮ জুন) জাবির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন ফি
A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।

ভর্তি পরীক্ষার তারিখ
আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা
১) ২০১৭ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩) জি.সি.ই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ও লেভেল এবং এ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।

৪) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬
এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬