প্রকৌশল গুচ্ছে সব আবেদনকারীর পরীক্ষার সুযোগ, বাড়ছে না সময়

১০ মে ২০২১, ০৮:১৪ AM
প্রকৌশল গুচ্ছে সব আবেদনকারীর পরীক্ষার সুযোগ

প্রকৌশল গুচ্ছে সব আবেদনকারীর পরীক্ষার সুযোগ © সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে শনিবার (০৮ মে)। এবারে এ ভর্তি পরীক্ষায় সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। আবেদনের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না।

প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। একযোগে এ গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।

অধ্যাপক মইনুল ইসলাম জানান, তিন প্রকৌশল গুচ্ছে এবার নির্ধারিত সংখ্যক আবেদন জমা হওয়ায় আমরা আশা করছি সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। আবেদনকারীর পছন্দক্রম অনুসারে ভেন্যু সিলেক্ট করা হবে। শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই।

এছাড়া নির্দিষ্ট তারিখেই শুরু হচ্ছে তিন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা। অধ্যাপক মইনুল জানান, এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পূর্ব ঘোষিত তারিখেই সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি বিবেচনায় যদি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখ পরিবর্তন করা হয় সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এ গুচ্ছে ভর্তি পরীক্ষায় রয়েছে- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)। এই তিনটি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পরীক্ষার আয়োজন করছে।

পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পিছিয়ে যাচ্ছে দুমাস

তথ্যমতে, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবারে ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২ জুন ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামসহ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ জুন ‘ক’ ও ‘খ’ গ্রুপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। https://www.admissionckruet.ac.bd/। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব তথ্য এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence