মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠক আজ

০৯ মার্চ ২০২১, ০৮:৪৮ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা আজ সঙ্গলবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর।

গত বুধবার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বৈঠকের বিষয়ে জানানো হয়। বেলা ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে আজকের বৈঠকে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর বিষয়ে কোনো আলোচনা করা হবে না। গত শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

ওইদিন তিনি বলেন, ৯ তারিখের বৈঠক ডাকা হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আলোচনা করতে। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাসহ আরও কিছু বিষয়ে আলোচনা করা হবে। এই সভায় ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হবে না। কেননা মিটিংয়ের এজেন্ডায় এই ধরনের কোনো বিষয় নেই।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদনের হিসাবে এ বছর আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৬ জুন ২০২৬