৯ তারিখের বৈঠকে মেডিকেল পরীক্ষা পেছানোর এজেন্ডা নেই

০৫ মার্চ ২০২১, ০৬:৩৪ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৯ মার্চ (মঙ্গলবার) ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই বৈঠকে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো আলোচনা করা হবে না।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

তিনি বলেন, ৯ তারিখের বৈঠক ডাকা হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আলোচনা করতে। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাসহ আরও কিছু বিষয়ে আলোচনা করা হবে। এই সভায় ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা হবে না। কেননা মিটিংয়ের এজেন্ডায় এই ধরনের কোনো বিষয় নেই।

এর আগে গত বুধবার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বৈঠকের বিষয়ে জানানো হয়। ওইদিন বেলা ৩টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদনের হিসাবে এ বছর আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬