ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতির কারণে তাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফল সমন্বয় করে অটোপাশের ঘোষণা দেওয়া হয়। এতে সব শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল ধারণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য সব বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএকে মান হিসেবে ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জিপিএ ০.৫০ বৃদ্ধি করে ৮.৫০, বাণিজ্য বিভাগে .৫০ বৃদ্ধি করে ৮.০০ এবং মানবিক বিভাগে ১.০০ বৃদ্ধি করে ৮.০০ করা হয়েছে। এতে অনেক ভর্তিচ্ছু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বের জিপিএ বহাল রাখার আহবান জানান।

এর আগে একই দাবিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬