মেডিকেল ভর্তিতে জিপিএ’র ‘নম্বর কমানো’ নিয়ে আলোচনা হবে

১১ ডিসেম্বর ২০২০, ০৪:১৯ PM
মেডিকেলে ভর্তি পরীক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ওপর প্রাপ্ত জিপিএ’র প্রভাব নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় রয়েছেন লাখো ভর্তিচ্ছুরা। সংশ্লিষ্টরা বলছেন, এবার জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসি’র ফলাফল দেয়ায় অনেকেই কাঙ্ক্ষিত জিপিএ থেকে বঞ্চিত হবেন। এতে করে পছন্দসই মেডিকেলে পড়া এমনকি ভর্তির স্বপ্ন ভঙ্গ হবে অনেকের।

তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি’র জিপিএ নম্বর নিয়ে সত্যিই যদি শিক্ষার্থীদের আপত্তি থাকে, তবে তা নিয়ে আলোচনা হবে। জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ভর্তিতে আগের বছর জিপিএ’র নম্বর যেভাবে বন্টন করা হয়েছিল, এবারও সেভাবেই রাখা হয়েছে।

তবে  সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যেহেতু শিক্ষার্থীরা জিপিএ’র নম্বর কমানোর দাবি তুলেছেন, তাই সেটি বিবেচনা করে দেখা হবে। ভর্তি পরীক্ষা নিয়ে একটি কমিটি কাজ করছে। শিগগিরই বিএমডিসিকে সাথে নিয়ে এই কমিটির বৈঠক হবে। সেখানে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তথ্যমতে, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে ৩০০ নম্বরের মধ্যে এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ওপরই রয়েছে ১২৫ নম্বর। বাকি নম্বরের মধ্যে এসএসসির ওপর ৭৫ এবং ১০০ নম্বরের ওপর এমসিকিউ নেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ভালো করলেও শুধু এইচএসসিতে কম জিপিএ থাকায় অনেক শিক্ষার্থীর মেডিকেলে পড়ার সুযোগ পাবেন না।

ফাতিহা বিনতে ঈশা নামে এক ভর্তিচ্ছু জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জিপিএ’র উপর প্রাপ্ত নম্বর কমিয়েছে। অথচ মেডিকেলে ভর্তির ক্ষেত্রে আগের মতোই জিপিএ’র উপর ২০০ নম্বর রাখা হয়েছে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর ২০০ মার্কস ধরা পুরোপুরি অযৌক্তিক। জিপিএ’র উপর বরাদ্দকৃত নাম্বার কমিয়ে ৫০ অথবা ১০০ করার দাবি জানান এই শিক্ষার্থী।

তথ্যমতে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১৫ দিয়ে গুণ করা হয়। আর এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২৫ গুণ করা হয়। মোট ৩০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র জন্য বরাদ্দ থাকে ২০০ নম্বর। আর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হয়। এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ৪০। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেডিকেল নির্ধারিত হয়।

এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬