প্রথমবারের মত উচ্চশিক্ষায় খুমি সম্প্রদায়, পড়বেন ঢাবি ও শাবি-তে

১৫ ডিসেম্বর ২০১৯, ০৫:০৭ PM
সুইতং খুমি ও অংহো খুমি

সুইতং খুমি ও অংহো খুমি © সংগৃহীত

বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার খুমি সম্প্রদায়ের দুই ছাত্র প্রথমবারের মতো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। এদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও আরেকজন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

প্রায় তিন হাজার জনসংখ্যার খুমি সম্প্রদায়ের কোনো শিক্ষার্থী এর আগে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। আজ রোববার (১৫ ডিসেম্বর) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খুমি স্টুডেন্ট কাউন্সিল (কেএসসি) নেতারা বলেছেন, এ বছর চারজন খুমি ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইনে সুইতং খুমি এবং সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় অংহো খুমি ভর্তি হতে পেরেছেন। সুইতং খুমি মেধাতালিকায় ও অংহো খুমি উপজাতীয় কোটায় সুযোগ পেয়েছেন।

তাঁরা দুজনেই লামার কোয়ান্টাম ফাউন্ডেশনের কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রেলং খুমি ও অংখু খুমি নামে আরও দুজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। কিন্তু তাঁরা ভর্তির বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি।

দুজন ছাত্র প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারায় খুমিরা সবাই উচ্ছ্বসিত। খুমি স্টুডেন্ট কাউন্সিল, সর্বোচ্চ সামাজিক সংগঠন খুমি কাহুংয়ের নেতারা সবাই বলেছেন, মাত্র তিন হাজার জনসংখ্যার খুমিদের জন্য এটি ঐতিহাসিক অর্জন।

খুমিদের সামাজিক সংগঠন খুমি কাহুংয়ের সহসভাপতি সিংয়ং খুমি বলেছেন, খুমিদের মধ্যে প্রথম স্নাতক লেলুং খুমি দেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। পরে তিনি অস্ট্রেলিয়া থেকে স্নাতক ডিগ্রি নেন। তবে দুই খুমি শিক্ষার্থীই প্রথম এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬