১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর

০২ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধা তালিকা ০৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফল এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে। অথবা রাত ৯টা থেকে ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৭-২০১৮/২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ক্লাস ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হবে।

 

বিদ্যালয়ের চারপাশে তামাকখেত, শিক্ষার্থী-শিক্ষকরা স্বাস্থ্যঝ…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর গেজেট কাল
  • ২৯ এপ্রিল ২০২৬
বদলি নীতিমালায় যুক্ত হচ্ছে স্বামী-স্ত্রীর নিজ জেলা
  • ২৯ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ট্রাকে ৯ হাজার কেজি অপরিপক্ব আ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরে ধান নিয়ে বিপদে কৃষক, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপসহ ৪ দা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক সিদ…
  • ২৯ এপ্রিল ২০২৬