নোবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু

২৩ নভেম্বর ২০১৯, ০৬:১১ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আগামীকাল ২৪ নভেম্বর হতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের অধীনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ, বি, সি ও ডি ইউনিটের নতুন সেশনে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর সকাল ও বিকেলে পৃথকভাবে ই ও এফ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে।

এছাড়া সকল ইউনিটে বিভিন্ন কোটায় (মেধাতালিকায়) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাক্ষাতকারের তারিখ নির্ধারণ করা হয় আগামী ১ ডিসেম্বর। এবারে মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধু মাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় ভর্তির সুযোগ পাবে।

প্রসঙ্গত, গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয় নোবিপ্রবি ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ছয় ইউনিটে ১ হাজার ২৮৫টি (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ৬৮,৭৪৩ জন আবেদন করে। এতে মোট অংশগ্রহণকারীর মধ্যে ৬১.৮৫ শতাংশ পাশ করে। গত ৪ নভেম্বর দিবাগত রাত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
close