মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৯ হাজার ৪১৩

১৫ অক্টোবর ২০১৯, ০৫:১৫ PM

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন পাস করে। পাসকৃতদের হার অনুযায়ী ছাত্র ৪৬ দশমিক ৩১ শতাংশ ও ছাত্রী ৫৩ দশমিক ৬৯ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে সরকারিতে নেয়া হবে ৪ হাজার ৬৮ জন আর বেসরকারিতে নেয়া হবে ৬ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলায় ফল প্রকাশ করা হয়। সোমবার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য অধিদফতর চূড়ান্ত জাতীয় মেধাতালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করতে না পারায় সম্ভব হয়নি।

২১ অক্টোবর থেকে সরকারি মেডিকেলে ভর্তি শুরু হবে।

পড়ুন: রাত ৮টায় পাওয়া যাবে মেডিকেল ভর্তির ফল

গত শুক্রবার রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৬ হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করলেও শেষ পর্যন্ত সাড়ে তিন হাজার পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

 

বিএনপিসহ মেয়াদোত্তীর্ণ সকল অঙ্গ-সহযোগী সংগঠনে বেহাল দশা
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহ…
  • ২৯ এপ্রিল ২০২৬
তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব
  • ২৯ এপ্রিল ২০২৬
বজ্রপাতের বিকট শব্দে হাসপাতালে ভর্তি ১১ ছাত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় পরিচয়পত্র আবেদনে নতুন নিয়ম
  • ২৯ এপ্রিল ২০২৬
নন-ক্যাডার কর্মকর্তাদের শূন্য পদের তথ্য চাইল মাউশি
  • ২৯ এপ্রিল ২০২৬