জবি বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

১৩ অক্টোবর ২০১৯, ১০:৪৫ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯- ২০ শিক্ষাবর্ষের ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ফলাফল প্রকাশ করা হয়।

এবছরের ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষায় ২০ হাজার ৩০৭ জন আবেদনকারীর মধ্য ১৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। যা মোট আবেদনকারীর ৯৮ শতাংশ।

ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষায় ৬১০ আসনের বিপরীতে ১৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫০ জন পরীক্ষার্থী বাণিজ্য বিভাগ থেকে ভর্তির সুযোগ পাবেন। যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ এবং বাকী ১৫০ জন পরীক্ষার্থী অন্যান্য বিভাগ থেকে ভর্তির সুযোগ পাবেন।

এবছরই প্রথমবারের মত অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা থেকে পরবর্তীতে আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরের ন্যায় এবছরেও জবিতে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) এবং (admission.jnu.info) এ পাওয়া যাবে।

‘জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা …
  • ২৮ জুন ২০২৬
পদ্মায় গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের ৩ শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
৮ মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
  • ২৮ জুন ২০২৬
কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবক…
  • ২৮ জুন ২০২৬
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
  • ২৮ জুন ২০২৬