ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ সোমবার

২০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা প্রশাসনের ডিন শিবলি রুবাইয়াতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শিবলি রুবাইয়াতুল ইসলাম বলেন, অন্যান্যবার শুধুমাত্র এমসিকিউ থাকার কারণে ফলাফল খুব দ্রুত প্রকাশ করা সম্ভব হয়। কিন্তু এবার এমসিকিউর সঙ্গে লিখিত পরীক্ষা যোগ হওয়ায় ফলাফল তৈরি করতে সময়ক্ষেপণ করতে হচ্ছে। আমরা অতিদ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করছি।

তিনি বলেন, ‘আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষার ফলাফল মূল্যায়ন করি। সেখানে যারা উত্তীর্ণ হয় তাদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ১২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬
ইবিতে বাংলা একাডেমির কনফারেন্স, শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আ…
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল দেখুন এখানে
  • ২৮ জুন ২০২৬
কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬