শাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৯ PM

© ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তি আবেদন কার্যক্রম থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাবিপ্রবির নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

তিনি জানান, আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ও ‘বি’ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ‘এ’ ইউনিটের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫ ও ‘বি’ ইউনিটের জন্য ৭ পয়েন্ট থাকতে হবে।

যদি কোনও শিক্ষার্থী উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে পৃথকভাবে আবেদন করতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬
ইবিতে বাংলা একাডেমির কনফারেন্স, শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আ…
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল দেখুন এখানে
  • ২৮ জুন ২০২৬
কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬