ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হচ্ছে

৩০ আগস্ট ২০১৯, ০৮:৩৫ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর (সোমবার) থেকে। যা চলবে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। আববেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে। এ বছর ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন ফর্মের মূল্য ধরা হয়েছে- ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৫০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন মোট ৩৪টি বিভাগে ২৪৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও ৪টি ইউনিটে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদনসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ট্যাগ: ইবি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬
ইবিতে বাংলা একাডেমির কনফারেন্স, শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আ…
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল দেখুন এখানে
  • ২৮ জুন ২০২৬
কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬