কুবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

০৫ আগস্ট ২০১৯, ০৪:২৮ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ সেশনের প্রথম বষের্র স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ৮ ও ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত থাকবে বিভাগ ও আসন সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের অধীনে ৩ টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এছাড়া নীতিমালায়ও কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না। ভর্তি পরীক্ষাকেন্দ্রিক বাকী বিষয়গুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভা থেকে জানা যাবে।’

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

পদোন্নতির জট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল প্রভ…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬