শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৮ জুলাই ২০১৯, ০৫:৫৪ PM

© ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক বসে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছিল।

সভায় আগামী ১৯ বা ২৬ অক্টোবর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিষদের (বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নীতিনির্ধারণী ফোরাম) বৈঠকে এই দুটি তারিখের একটিকে বেছে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতো বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে হবে। বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ১৯ বা ২৬ অক্টোবরের মধ্যে যেকোনো একটি তারিখ চূড়ান্ত করা হবে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬