খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর

৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৮ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর, এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোট ১,১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল)-এর মোট আসন সংখ্যা ৩২০, যার মধ্যে সাধারণ আসন ৩০৩ এবং কোটায় ১৭। আবেদন যোগ্যতার শর্ত হলো এসএসসি ২০২২-২৩ ও এইচএসসি ২০২৪-২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০। ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত অংশের মাধ্যমে অনুষ্ঠিত হবে। স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা থাকবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর

‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল)-এর মোট আসন সংখ্যা ২৮১, যার মধ্যে সাধারণ আসন ২৬৬ ও কোটায় ১৫। আবেদন যোগ্যতার শর্ত হলো সম্মিলিত জিপিএ ন্যূনতম ৮.০০। পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের মতো হবে।

‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল)-এর মোট আসন সংখ্যা ৪১৫, যার মধ্যে সাধারণ আসন ৩৯১ ও কোটায় ২৪। আবেদন যোগ্যতার শর্ত হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০। চারুকলা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লিখিত ও অঙ্কন পরীক্ষা নেওয়া হবে।

‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল)-এর মোট আসন সংখ্যা ৮৮, যার মধ্যে সাধারণ আসন ৮৩ ও কোটায় ৫। আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকা বাধ্যতামূলক।

শিক্ষার্থীদের সুবিধার্থে এই বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম যুক্ত করা হয়েছে। ফলে এই তিন ইউনিটের পরীক্ষা চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence