বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি প্রিলিমিনারী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তিবিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী শনিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তারিখ চূড়ান্ত হবে। আমরা ২৫ জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষা নেওয়াটা মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি।

পরের ধাপের পরীক্ষা ১৫ তারিখে নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইজতেমার কারণে হয়তোবা এদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম সভায় যে সিদ্ধান্ত এল

জানা গেছে, গত ৩ নভেম্বর বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তিবিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয়। এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক। তিনি কমিটির কাজগুলোর সমন্বয় করবেন। গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। 

গত বছর প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হয়েছিল। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence