জাবির ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম সভায় যে সিদ্ধান্ত এল

১৩ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাবি

জাবি © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রথম ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন একাধিক সূত্র। তবে চলতি মাসের শেষে সপ্তাহে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, আজকে ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে। কিন্তু সভায় ভর্তি পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সেই সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।

জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজকের সভাটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা ছিল। প্রতিবারেই এরকম সভা হয়ে থাকে। সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করে থাকেন। আজকের সভায়ও সেরকম আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কনক্রিট সিদ্ধান্ত আসতে পারে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, সকল প্রভোস, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের সভাপতিরা। 

মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কী আছে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপনে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9