ঢাবিতে ভর্তি: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেদন ১৬ নভেম্বর থেকে

০৮ নভেম্বর ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে সমমান নিবন্ধন আবেদনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর হতে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুদের সমমান নিবন্ধন আবেদনের নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।

জানা গেছে, গত সোমবার থেকে আবেদন শুরুর পর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করেছেন ৭৩ হাজার ১২৭ জন। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ২৫ হাজার ৫ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা ও আইবিএতে আবেদন পড়েছে যথাক্রমে ৭ হাজার ৯৮২ এবং ২ হাজার ৬০৪টি।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: ৩ দিনে কোন ইউনিটে কত আবেদন পড়ল

ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ’র ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। 

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

ব্রুসেলোসিস রোগে গাভীর দুধ কমে দৈনিক ১ লিটার, বছরে ডেইরি খা…
  • ২৪ জুলাই ২০২৬
দুর্নীতি, চাঁদাবাজি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে: সেলিম উদ…
  • ২৪ জুলাই ২০২৬
১০ আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএসে এন্ট…
  • ২৪ জুলাই ২০২৬
একবিন্দু রক্ত থাকতে নব্য কোনো ফ্যাসিবাদ মেনে নেব না: জাহিদু…
  • ২৪ জুলাই ২০২৬
মিরসরাইয়ে ২ লাখ টাকার তক্ষকসহ ২ পাচারকারী আটক
  • ২৪ জুলাই ২০২৬
রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
  • ২৪ জুলাই ২০২৬