ঢাবিতে ভর্তি: ৩ দিনে কোন ইউনিটে কত আবেদন পড়ল

০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে গত সোমবার (৪ নভেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। ভর্তির আবেদন শুরুর পর পার হয়েছে ৩ দিন। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে। দ্বিতীয়তে আছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগ।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, আবেদন শুরুর ৩ দিন পর ৭৩ হাজার ১২৭ জন আবেদন করেছেন। এছাড়াও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে আবেদন করেছে ২৫ হাজার ৫ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা ও আইবিএতে আবেদন পড়েছে যথাক্রমে ৭ হাজার ৯৮২ এবং ২ হাজার ৬০৪ জনের।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ মার্চ ২০২৬
চ্যাটজিপিটি ব্যবহারের ৬ নেতিবাচক প্রভাব, যেসব বিপদে ফেলতে প…
  • ২৮ মার্চ ২০২৬
রাজধানীতে মধ্যরাতে প্রাণ হারালেন কলেজছাত্র
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence